লেখকের জীবনী
রাহাত রাস্তি
রাহাত রাস্তি'র জন্ম সুনামগঞ্জে। পড়াশোনা শেষ
করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগতভাবে যুক্ত আছেন
একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স্কুলের দেয়াল
পত্রিকা থেকে লেখালেখির শুরু। কলেজ ও
বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা চলতে থাকে বিভিন্ন
ম্যাগাজিনে। দৈনিক প্রথম আলোর ক্রোড়পত্র
আলপিনে নিয়মিত পকেটপদ্য শিরোনামে
সমসাময়িক ছড়া লিখে পরিচিতি পান তিনি।
এরপর লিখেছেন ইত্তেফাক, সমকালসহ নানা
পত্রিকায়। ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস-চর্চা
ধরে রেখেছেন সাহিত্যের নানা শাখায় । এ পর্যন্ত
৮টি উপন্যাসসহ দশটি বই প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস
লাল চায়ের নিমন্ত্রণে। প্রতিটি উপন্যাস পাঠক
সমাদৃত। বর্তমানে স্ত্রী সুবর্ণা জাহান ও একমাত্র
কন্যা বর্ণনা রাহাতকে নিয়ে তাঁর সুস্মিত সংসার।