No Product Long Descrption
No Product Long Descrption
লেখকের জীবনী
গল্পের ভেতর আমরা জীবনকে দেখতে পাই; কিংবা গল্পকে জীবনের আয়না বললেও ভুল হবে না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নানা রঙের অনুভূতি মিশে থাকে। কখনও সে অনুভূতি আমাদের মুখে হাসি ফোটায়। কখনও সে অনুভূতিতে নয়নে অশ্রু জমে। অনুভূতির সেই সার্বজনীন ভাষাকে একজন লেখক পাঠকের কাছে উপস্থাপন করেন তাঁর ব্যক্তিগত দর্শন, অভিমত এবং অনুভবের মধ্য দিয়ে। জিনিয়া জেনিস যতটুকু না লেখিকা, তারচাইতে পাঠিকা হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর গল্প উপন্যাস পড়ার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই, লেখালিখি নিয়ে তাঁর বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বলা যায় পড়তে পড়তে একসময় বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লেখালিখি চর্চা শুরু করেন তিনি। কয়েকটি গল্প সংকলনে তাঁর লেখা ছোটগল্প এবং কবিতা প্রকাশ পায়। এরপর ২০২২ সালে তাঁর একক গল্প সংকলন প্রকাশিত হয় পেন্সিল পাবলিকেশনস থেকে। এবার ছোট গল্প পেরিয়ে ‘লিপস্টিক’ উপন্যাসটি তার প্রথম প্রচেষ্টা।